জুবাইদা রহমানের কর্মময় জীবন দেশের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুবাইদা রহমানের কর্মময় জীবন দেশের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৮, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৮, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া সিলেট জেলা মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকেলে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ও জেলা বিএনপির আয়োজনে গোলাপগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

এ সময় সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের রত্নগর্ভা কৃতী সন্তান ডা. জুবাইদা রহমান বাংলাদেশের স্বাস্থ্যখ্যাত ও শিক্ষার উন্নয়নে অপরিসীম ভূমিকা রেখে ছিলেন। পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের স্বাস্থ্য ও শিক্ষা খ্যাতকে ধ্বংস করে দিয়েছে। আমার বিশ্বাস করি অতিথের মত আগামীতেও ডা. জুবাইদা রহমান দেশের স্বাস্থ্য ও শিক্ষা খ্যাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

এছাড়া, ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার বিকেলে দুদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেছেন, ডা. জুবাইদা রহমান শুধু একজন চিকিৎসক নন, তিনি একজন মানবিক, শিক্ষিত ও প্রজ্ঞাবান নেতৃত্বের প্রতীক। তার কর্মময় জীবন দেশের তরুণ প্রজন্মের অনুকরণীয়। আজকের এ বৃক্ষরোপণ কর্মসূচি ডা. জুবাইদা রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। আমরা আশা করি, এই উদ্যোগ পরিবেশ রক্ষা ও প্রজন্মকে সচেতন করতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকটে যখন দেশে গণতন্ত্র হুমকির মুখে, তখন ডা. জুবাইদা রহমানের মতো শিক্ষিত, সুদক্ষ ও জনবান্ধব নেতৃত্বই এ জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। তার মতো একজন ব্যক্তিত্ব জাতীয় নেতৃত্বে আসা মানে দেশের ভবিষ্যৎ আরও আলোকিত হওয়া।

এদিকে, জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। বুধবার বিকেল ৪টায় নগরীর উপশহর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেন, ডা. জুবাইদা রহমান একজন খ্যাতিমান ও মেধাবী চিকিৎসক। ওনার পিতা রিয়াল এডমিরাল মাহবুব আলী খান নৌবাহিনীর প্রধান ও দেশের মন্ত্রী ছিলেন, চাচা জেনারেল এমএজি ওসমানী সেনাপ্রধান ও মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। দেশ ও জাতির উন্নয়নে ডা. জুবাইদা রহমানের পরিবারের অনন্য ভূমিকা রয়েছে। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন, সহসভাপতি মাহবুব কাদির শাহী, আমির হোসেন, নুরুল মুমিন খোকন, রহিম মল্লিক, মুফতি নেহাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মির্জা বেলায়েত হাসান লিটন, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, মতিউল বারী খূর্শেদ, ফাতেমা জামান রোজি, নাদির খান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, অর্থনীতিবিষয়ক সম্পাদক ও শাহপরান থানার আহ্বায়ক মো. আব্দুল মুনিম।

জেলার মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাউন্সিলর, জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি সহসভাপতি নজরুল ইসলাম, ব্রিস্টল সিটির সাবেক মেয়র ফারুক আহমদ চৌধুরী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ