জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে তা নিয়ে পর্যালোচনা করা হবে এবং জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সবগুলো পরিবর্তনের বিষয় নিয়েও আলোচনা হবে। সব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

এর আগে জামায়াতে ইসলামের সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানিয়েছেন, সংবিধান ও জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশে তারা সুপারিশ দেবে না।

সংসদের প্রথম অধিবেশনের দিনেই অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জয়নাল আবদিন। আজকের বৈঠক ছিল কমিটির প্রথম সভা, যেখানে অধ্যাদেশের বিস্তারিত পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয় আলোচনা হবে।

এর আগে, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ