জুলাইযোদ্ধা আতিকুলের সঙ্গে দেখা করলেন নাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাইযোদ্ধা আতিকুলের সঙ্গে দেখা করলেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৮, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৮, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজধানীর সংসদ ভবন এলাকায় পুলিশের হামলায় আহত জুলাইযোদ্ধা আতিকুল ইসলামের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার আজমপুরে আতিকুলের বাসায় যান নাহিদ ইসলাম। এ সময় তার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন এনসিপির আহ্বায়ক।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্মা-মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে ডান হাত হারান আতিক। গতকাল ১৭ অক্টোবর দুপুরে সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাইযোদ্ধারা। তখন পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন ২০ বিক্ষোভকারী।

এ সময় পুলিশের ধাওয়ায় আতিকুলের কৃত্রিম হাতটি রাস্তায় খুলে পড়ে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ