জুলাই আন্দোলনের গ্রাফিতি ঢেকে রাখা পোস্টার সরাচ্ছে ছাত্রদল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই আন্দোলনের গ্রাফিতি ঢেকে রাখা পোস্টার সরাচ্ছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৩:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৩:৪৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের স্মৃতিচিহ্ন হিসেবে আঁকা গ্রাফিতি ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে দৃশ্যমান থাকলেও, কিছু সংগঠনের লাগানো ব্যানার ও ফেস্টুনে তা ঢাকা পড়ে গেছে।

এ অবস্থায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল শনিবার (২৮ জুন) সকাল থেকে গ্রাফিতির ওপর লাগানো এসব ব্যানার ও ফেস্টুন সরানোর অভিযান শুরু করেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ এবং গুম-নিপীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে দেয়ালচিত্র ও গ্রাফিতি আঁকা হয়েছিল। অথচ সেগুলোর ওপর নানা ধরনের ফেস্টুন ও ব্যানার টানিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ইতিহাস মুছে ফেলার এই অপচেষ্টা সফল হবে না।’

দলীয় ব্যানার, ফেস্টুন অপসারণের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সকল দলেরই ব্যানার ও ফেস্টুন সরিয়ে দিচ্ছি এবং নিজের সংগঠনের ব্যানার-ফেস্টুন সরানোর বিষয়েও আমরা বিব্রত নই।’

ছাত্রদল নেতারা আরও জানান, এই কর্মসূচি যতদিন পর্যন্ত এগুলো পরিষ্কার না হবে, ততদিন পর্যন্ত চলবে।

এতে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, এই গ্রাফিতিগুলো আমাদের আত্মত্যাগের ইতিহাস বহন করে। এগুলো ঢেকে রাখা মানে ইতিহাস মুছে ফেলার চেষ্টা, যা আমরা হতে দেব না।

কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ড এবং থানা ইউনিটের নেতারা।

এই কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনা ও ইতিহাস আবারও জনমানুষের সামনে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ