জুলাই আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়ে শ্রমিকরা শক্তি যুগিয়েছিলেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ১, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ১, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তাদের অংশগ্রহণের ফলেই আন্দোলন আরও বেগবান হয়ে উঠেছিল। তাই, আগামীর বাংলাদেশে শ্রমিকদের অবমূল্যায়নের কোনো সুযোগ নেই।
আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, নতুন বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না। শ্রমিকদের অধিকার বুঝিয়ে দিতে হবে। নতুন বাংলাদেশে তাদের অবদান আমাদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী যে শ্রমীকবান্ধব, সেটি এরই মধ্যে প্রমাণ দিয়েছেন। তিনি নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এরই মধ্যে তার অনেকগুলো বাস্তবায়ন করেছেন। বাকিগুলো বাস্তবায়নেও কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের প্রতি তার অপরিসীম ভালোবাসা আছে।
এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়ার মধ্যে দিয়ে এই সমাবেশ শুরু হয়।
জনতার আওয়াজ/আ আ