জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যুক্তরাজ্য বিএনপির চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যুক্তরাজ্য বিএনপির চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২০, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২০, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি
ছবি:প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪: শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাজ্য বিএনপি ফ্যাসিস্ট নির্মম গণহত্যা ও জুলাই যোদ্ধাদের স্মৃতিকে চির অম্লান করে রাখতে গত ১২ জুলাই এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় লন্ডনের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের সার্টিফিকেট ও পুরুস্কার প্রদান করা হয়।

গত ১৬ জুলাই সরকারের উদাসীনতা এবং প্রশাসনে ফাসিস্ট আওয়ামী দোসরদের প্রশ্রয়ে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জুলাই অভ্যূত্থানে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও ছাত্র-জনতাকে আন্দোলিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ধারাবাহিক দিক-নির্দেশনা ও যুক্তরাজ্য বিএনপি ও সর্বস্তরের প্রবাসীদের সক্রিয় আন্দোলন সংগ্রামের সচিত্র প্রতিবেদন সহকারে ‘তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান ও দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদকের পদ মর্যাদায়) ড. মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠান, ডকুমেন্টারি প্রদর্শন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, গোলাম রাব্বানী সোহেল, তাজুল ইসলাম, আবেদ রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহুজ্জামান সোহেল, খসরুজ্জামান খসরু, গোলজার খান, হাসনাত কবির খান রিপন, আজমল হোসেন চৌধুরী জাবেদ।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, নাসিম আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, সিনিয়র সদস্য ফখরুল ইসলাম বাদল, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুজ্জামান আহমদ, আব্দুল বাসিত বাদশা, সালেহ আহমেদ জিলান, বাবুল আহমদ চৌধুরী, নাজিমুল ইসলাম লিটন, এডভোকেট খলিলুর রহমান, শাহীন মিয়া, টিপু আহমদ, সেলিম আহমেদ (সহ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ সালেহ গজনবী, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন প্রমূখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সাবেক সভাপতি হাজী এম এ সেলিম, লুটন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর আহমেদ শানাজ, যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক মোঃ তৌকির শাহ, কদর উদ্দিন, সোহেল আহমদ সাদিক, সহ প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ আরিফ আহমদ, লন্ডন মহানগর বিএনপির আব্দুল সাবেক সিনিয়র সহসভাপতি কুদ্দুস আব্দুস সালাম আজাদ, আব্দুর রব, তপু শেখ, নিউহাম বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তুহিন মোল্লা, তোতা মিয়া, জিয়াউর রহমান, ব্যারিস্টার মোহাম্মদ শাহনেওয়াজ জুয়েল, দেলোয়ার হোসেন, আমির হোসেন, সামছুল ইসলাম, আল মামুন, শেরওয়ান আলী, আশিক বকস, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, কবির আহমেদ, হালিমুল ইসলাম হালিম, আলী আহমদ লিটন মোড়ল, তোতা মিয়া, মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজা, সৈয়দ খবির, নিজাম উদ্দিন, রাজ ফরহাদ, ফজল আহমেদ, মোঃ গালিব আল শোয়ইব, শাহ মোহাম্মদ রুমন মিয়া, মোঃ কামরুল হাসান ভূঁইয়া, রিদওয়ান আহমেদ, আলম সেলিম, জাকির খান, আল আমিন, শাহেদ আহমেদ, নাসির উদ্দিন জুয়েল, জয় ইসলাম, ফজল আহমদ, যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এ জে লিমন, যুবদলের সিনিয়র সহ সভাপতি দেওয়ান আব্দুল বাছিত, সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, সহ সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ