জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি
জুলাই গণহত্যার সঙ্গে জড়িত খুনি ও দোসরদের গ্রেফতারসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ। শেষে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে ৩৯; জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ ৩৯; এর ব্যানারে এ কর্মসূচী পালন করেন তারা।
আন্দোলনকারীদেরও দাবিগুলো হলো: জুলাই গণহত্যার সঙ্গে জড়িত খুনি ও দোসরদের চিহ্নিত করে গঠনমূলক সরকারি মামলা নিশ্চিত করা, আগামী সাত দিনের মধ্যে সারাদেশের যত খুনি ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করা এবং আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার নিশ্চিত করা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ২০ মিনিট ধরে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পরে বিকেল ৫ টায় একটি সংবাদ সম্মেলনও করেন তারা।
সমাবেশে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেছেন, ‘জুলাইয়ে অনেকেই খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, হাত-পা হারিয়েছে, এসবের বিচারের কোন পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়া হয়নি। যারা হত্যাকারী ও হামলাকারী তাদের বিরুদ্ধে এ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বরং তাদেরকে পূনর্বাসন করে এক জায়গা থেকে অন্য জায়গায়ন স্থানান্তর করা হয়েছে। মাত্র কয়েকজনকে আটক করে আমাদেরকে দেখানো হয়েছে। যে আমরা আটক করেছি এবং বলা হয়েছে আমরা তাদের ব্যবস্থা নিব। আইন-শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এ হামলা এবং গণহত্যায় সরাসরি জড়িত ছিল তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
তিনি আরও বলেন, গত ১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছিল, সেখানে যে চিহ্নিত অপরাধী ছিল তাদের বিরুদ্ধে কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। যেসব শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত ব্যবস্থা নেয়া হোক।
অবরোধে জুলাই বিপ্লবে শহীদ আলিফের বাবা মোহাম্মদ রুহুল কবির বলেন, ‘আমার সন্তানেরা দেশের জন্য শহীদ হওয়ার দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও যুবলীগ, ছাত্রলীগ, পুলিশলীগ এদের কাউকেই এখনো আইনের আওতায় আনা হয়নি। বিশেষ করে সাভার এলাকায় একজনকেও গ্রেফতার করা হয়নি। ছেলে হারিয়েছি এক দুঃখ আরেক দুঃখ হলো আমাদরকে এখনো হুমকি-ধমকি দেওয়া হয়েছে। আমরা এসবের সুষ্ঠু বিচার চাই।’
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা তিনটি দাবির পাশাপাশি সাভার ও আশুলিয়া থানাসহ সাড়াদেশে সকল জায়গায় জুলাইয়ে গনহত্যা ও হামলায় দোষরদের বিচার কার্যক্রম আগামী ৪৮ ঘন্টার মধ্যে দৃশ্যমান না হলে কঠোর কর্মসুচিতে যাবেন বলে হুশিয়ারী দেয় ।
জনতার আওয়াজ/আ আ