জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে তামাশা করা হয়েছে: রাশেদ খাঁন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে তামাশা করা হয়েছে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে তামাশা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে তামাশা করা হয়। এখানে বলা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা প্রায় ১০০০। কিন্তু জাতিসংঘের প্রতিবেদনে ছিল ১৪০০। আবার সরকারি গেজেটে ৮৩৬ জন বলা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রে নিরাপদ সড়ক আন্দোলন, কোটাবিরোধী আন্দোলন, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা আপাতত জুলাই ঘোষণাপত্র বর্জন করছি না। সংস্কারের আহ্বান জানাচ্ছি। অন্যান্য আন্দোলনগুলো অন্তর্ভুক্ত না করলে বর্জন করতে বাধ্য হবো।

রাশেদ খাঁন বলেন, মুক্তিযুদ্ধের আগে ও পরের ইতিহাস ঘোষণা করা হয়েছে ঘোষণাপত্রে। সেটাকে আমরা পজিটিভ দেখছি। কিন্তু ২৪-সালে যে কারণে অভ্যুত্থান হয়েছে সেটা তুলে ধরা হয়নি। সেখানে একপাক্ষিক ইতিহাস তুলে ধরেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ