জুলাই না হলে রাজনীতিবিদরা স্বজনদের জানাজায়ও যেতে পারতেন না : জাগপা ছাত্রলীগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই না হলে রাজনীতিবিদরা স্বজনদের জানাজায়ও যেতে পারতেন না : জাগপা ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ২:২৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান ফারুকী বলেছেন, ‘জুলাইয়ের ইতিহাস এক রক্তাক্ত বিপ্লবের ইতিহাস। অগণিত লাশের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের মনে রাখতে হবে, জুলাই না হলে অনেক নেতা তাদের স্বজনদের জানাজায়ও শরিক হতে পারতেন না। বহু নেতা বিদেশ থেকে দেশে ফেরত আসতে পারতেন না। রাজবন্দিরা মুক্ত হতে পারতেন না।’

শুক্রবার (১ আগস্ট) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে জাগপা ছাত্রলীগ আয়োজিত ‘৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও’ কর্মসূচি সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবদুর রহমান ফারুকী বলেন, ‘ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থানের কারণে রাজবন্দিরা মুক্তি পেয়েছেন, গুম হওয়া স্বজনরা ফিরে এসেছেন, ধানক্ষেতে ঘুমিয়ে থাকা ভাইয়েরা সন্তান-বাবা-মায়ের সান্নিধ্য পেয়েছেন, আজ সেই জুলাই কেন বিতর্কিত? কেন অনৈক্যের আভাস রাজনৈতিক মহলে।’

জাগপা ছাত্রলীগের সভাপতি আরও বলেন, ‘আমরা মনে করি, ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও করার পূর্বেই বাংলাদেশে ফেরত দেবে।’

এ সময় জাগপা ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সহসভাপতি রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, লুৎফর রহমান, দপ্তর সম্পাদক এস কে আরিয়ান শরীফ, প্রোগ্রাম ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম, ধর্ম সম্পাদক মো. মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ