জুলাই বিপ্লবে আহতদের শাহবাগ অবরোধ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই বিপ্লবে আহতদের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই বিপ্লবে আহতরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। এর ফলে ওই মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

তাদের দাবির মধ্যে রয়েছে- আহতদের দুটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

আহতদের মধ্যে যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন, তাদের ১৫ হাজার টাকা মাসিক ও এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যেখানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শান্তির বিধান থাকতে হবে।

এছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল-ফ্রি হটলাইন চালুর দাবিও জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ