জুলাই শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এনসিপির দুই এমপির শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এনসিপির দুই এমপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৬, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৬, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু।

বুধবার (৬ মে) বিকালে মোহাম্মদপুরের রায়ের বাজার বধ্যভূমিতে গিয়ে তারা শ্রদ্ধা জানান। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন ও নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিমও উপস্থিত ছিলেন।

প্রথমে তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপরই রায়ের বাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ