জুলাই সনদের আইনগত ভিত্তি থাকতে হবে: সামান্তা শারমীন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই সনদের আইনগত ভিত্তি থাকতে হবে: সামান্তা শারমীন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনগত ভিত্তি থাকতে হবে। এ নিয়ে কোনো টালবাহানা চলবে না।

সোমবার বিকালে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমীন বলেন, আমরা বাংলাদেশকে নতুন করে সাজাতে চেয়েছিলাম। জুলাই পদযাত্রার প্রথম ১৫ দিন দ্বিধাদ্বন্দ্ব ও ঝামেলা ছাড়াই পদযাত্রা করেছি। কিন্তু এখন পদযাত্রায় এনসিপি বাধাগ্রস্ত হচ্ছে।

এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, দেশ যেন একটা পরিবারের কাছে কুক্ষিগত না থাকে, সেজন্য সংস্কার প্রয়োজন, নতুন সংবিধান প্রয়োজন।

এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিল, যুগ্ম সদস্য সচিব ও ময়মনসিংহ জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জাবেদ রাসিন, কেন্দ্রীয় নেতা আবুল বাসারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এর আগে বিকাল ৩টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা জামালপুর থেকে ময়মনসিংহে আসেন। পরে স্থানীয় একটি হোটেলে ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাদের খোঁজখবর নেন। সেখান থেকে নেতারা নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড মহিলা কলেজের সামনে শহীদ সাগর চত্বরে শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে একটি পদযাত্রা বের হয়ে সি কে ঘোষ রোড, রামবাবু রোড, নতুন বাজার ও জিলা স্কুল মোড় হয়ে টাউন হল প্রাঙ্গণে সমাবেশে যোগ দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ