জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে: জামায়াত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ফেব্রুয়ারিতে নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখছে সংগঠনটি।

বুধবার (৬ আগস্ট) জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের। দলটির মগবাজার আল ফালাহ মিলনায়তনে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, জুলাই ঘোষণাকে সংবিধানে আইনের ভিত্তি দিতে হবে এবং সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে।

তাহের বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। তিনি যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতেন এটা ভালো হত।

জামায়াতের এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত। আমাদের জামায়াত আমির আগেই বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে রমজানের আগে হতে হবে। প্রধান উপদেষ্টা সেই একইভাবে ঘোষণা দিয়েছেন। এটা ইতিবাচক। প্রধান উপদেষ্টারও কমিটমেন্ট।

পিআর পদ্ধতিতে অনড় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক। ৫৪ বছরের আগের ট্র‍্যাডিশনাল নির্বাচন দেশের জন্য উপযোগী নয়। রাতে ভোটকেন্দ্র দখল এগুলো আগের ঐতিহ্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ