জেগে উঠেছে তৃণমূল রাজপথের যোদ্ধা মিলনকে দেখতে চায় নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ৭, ২০২২ ১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ :
হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সেই শৈশব থেকেই স্কুল জীবনে লেখাপড়ার পাশাপাশি রাজপথে মিটিং মিছিল করেই বেড়ে উঠা নগরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আওয়ামী পরিবারের সন্তান ডাক বিভাগের সাবেক পোস্ট মাষ্টার প্রয়াত রহিম উদ্দিন গণির সন্তান মো: রুকন উজ্জামান মিলন।
জানা যায়, বিগত ১৯৯৮ সালে শহর ছাত্রলীগের অধীনস্থ নগরীর ৪ নং ওয়ার্ড শাখার সক্রিয় কর্মী হয়েই গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করে নগরীর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এইচ এস সি পাশ করে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো রাজনীতিতে সক্রিয় হয়ে এলাকায় প্রাণের টানে দলের প্রয়োজনে রাজপথের সহযোদ্ধাদের দাবীতে দলের চরম দু:সময়ে রাজপথের অগ্রণী সৈনিক হয়ে কাজ করার সময় রাজপথে থেকে মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ায় ফেরারি হিসেবে দিনরাত পার করা পরিশ্রমী ও মেধাবী সাবেক এ ছাত্র নেতাকেই দলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় ওয়ার্ড আ’লীগের নেতাকর্মীরা।

রাজপথের সহযোদ্ধাদের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে বিভিন্ন পদবী ব্যবহার করলেও সাবেক ছাত্রনেতা মিলন কোনদিন পদের জন্য রাজনীতি করেন নি বলে জানান দলের সেই চরম দুঃসময়ের রাজপথে থাকা সহযোদ্ধারা। তারপরও থেমে থাকেন নি রাজপথকে ভালোবেসে আবারো সক্রিয় হয়ে মহানগর আওয়ামী যুবলীগের কর্মী হয়েই এখনো রাজপথ দাবিয়ে বেড়াচ্ছেন তরুন আওয়ামী লীগের এ নেতা। শুধু তাই নয় বিশ্বের মহামারী করোনাকালেও নিজেকে জাগ্রত করে রেখেছেন করোনাযোদ্ধা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছে রাজপথের এ সৈনিক মিলন।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের অধীনস্থ ২, ৩, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী বুধবার ৮ই জুন নগরের আনন্দমোহন কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ৫ টি ওয়ার্ডের সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে বর্তমান সময়ে অন্যায়ের প্রতিবাদী কন্ঠ, আলোচিত উদ্দমী, তৃণমূল নেতাকর্মীদের কল্যাণে নিবেদীত প্রাণ, সৃৃজনশীল নেতা রুকন উজ্জামান মিলনকে
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চান ওয়ার্ড আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা।
বাংলাদেশকে যোগ্য নেতৃত্ব দিয়ে এগিয়ে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভু’য়সী প্রশাংসা করে ওয়ার্ডের সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীরা বলেন, এই অগ্রযাত্রার একজন অন্যতম কর্মী হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করা ছাত্রলীগ করে আসা রাজপথের অগ্রসৈনিক হয়ে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে নগরীর প্রাচীনতম ওয়ার্ডের সমাজসেবক হিসেবে সমাজকে আলোকিত করতে কাজ করছেন তরুণ এ আওয়ামী লীগের কর্মী মিলন। নগর আওয়ামী লীগের অধীনস্থ ৪নং নং ওয়ার্ড আওয়ামী লীগকে আরো শক্তিশালি করার লক্ষে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ বুকে ধারন করে দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন রোকন উজ্জামান মিলন প্রকৃত মুজিব আদর্শের একজন সক্রিয় কর্মীকেই সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাইছে দলের সর্বস্তরের নেতাকর্মীরা।
জনতার আওয়াজ/আ আ