জেরার মুখোমুখি হতে আদালতে পরীমণি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জেরার মুখোমুখি হতে আদালতে পরীমণি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৬, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৬, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মারধর ও ধর্ষণচেষ্টা মামলায় জেরার মুখোমুখি হতে ঢাকার বিচারিক আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

আজ সোমবার আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করবেন। এদিন সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ হাজির হন তিনি।

তবে অন্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেল ৩টায় নির্ধারণ করেছে আদালত।

উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুন পরীমনি সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরের বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করলে আলোড়ন পড়ে যায়। পরে তিনি ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু অমিসহ চারজনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি।

মামলার পরই উত্তরার এক বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেফতার করা হয়।

ওই বছরই তদন্ত শেষে সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা ৭ সেপ্টেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

অভিযুক্তরা হলেন- নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। পরে এ মামলার বিচার কাজ শুরু হয়। ২০২২ সালে আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। সূত্র : বিবিসি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ