জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা, খুদে শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকলো ২ ঘণ্টা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা, খুদে শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকলো ২ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৩০, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৩০, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ

 

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারকে বিদায় সংবর্ধনা জানালো ভাঙ্গা উপজেলা প্রশাসন। বুধবার (৩০ নভেম্বর) বিকাল ৫টা ৫মিনিটে জেলা প্রশাসক সভামঞ্চে আসন গ্রহণ করেন। 

জেলা প্রশাসককে ফুল দিয়ে সংবর্ধনা জানাতে সভামঞ্চের অদূরে সড়কে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২ ঘণ্টা দাঁড়িয়ে থাকে। এসময় প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানায়, তারা ভাঙ্গা পৌরসভার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নির্দেশে তারা দাঁড়িয়ে আছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকা রুনু সাহা বলেন, আমার বিদ্যালয় উপজেলা পরিষদের নিকটে অবস্থিত। উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে আমি কিছু শিক্ষার্থী নিয়ে এসেছি। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ