জেলে থাকা কর্মীর ধান কেটে দিলেন বিএনপি নেতা-কর্মীরা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জেলে থাকা কর্মীর ধান কেটে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ

 

বিএনপির এক সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে গত ১৮ই নভেম্বর পুলিশের হাতে আটক হন শেরপুরের শ্রীবরদী উপজেলার কৃষক জানু মিয়া। দরিদ্র এই কৃষকের দেড় একর জমির ধান কাটা নিয়ে চিন্তায় ছিল পরিবার। এ অবস্থায় দলীয় কর্মীর বিপদে এগিয়ে এসেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
গত শনিবার, নভেম্বর ২৬, ২০২২, দুপুর থেকে তারা জানু মিয়ার জমির ধান কাটা শুরু করেন। ঘটনাটি উপজেলার রানীশিমুল ইউনিয়নের চক্রপুর গ্রামের। জানু মিয়া কারাগারে থাকলেও গত রোববার তার জমিতে ধান কাটা চলছিল।
উপজেলা যুবদলের সদস্য সচিব ইখলাছুর রহমান লিটন বলেন, গরিব কৃষক জানু মিয়া আমাদের কর্মী। তিনি কারাগারে থাকায় পরিবারের লোকজন জমির পাকা ধান কাটতে পারেননি। এ নিয়ে পরিবারে চরম হতাশা বিরাজ করছিল। শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বিষয়টি জানতে পারেন। পরে তিনি দলীয় নেতা-কর্মীদের জানু মিয়ার ধান কেটে দেয়ার নির্দেশ দেন।
ইখলাছুর রহমান লিটন বলেন, নির্দেশ পেয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও কৃষক দলের নেতা-কর্মীরা ধান কাটতে সহযোগিতা করেন।
দলীয় সূত্র জানায়, গত ১৮ই নভেম্বর শ্রীবরদীতে বিএনপির কর্মী সমাবেশ ছিল। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে পুলিশের হাতে জানু মিয়া আটক হন। বর্তমানে তিনি শেরপুর জেলা কারাগারে আছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ