‘জোর’ করে বিয়ে দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত, মেয়ে গেলেন কারাগারে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘জোর’ করে বিয়ে দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত, মেয়ে গেলেন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ

 

অনেকটা জোর করে মেয়েকে (২০) বিয়ের নিবন্ধনের জন্য স্বাক্ষর করতে বাধ্য করেছিলেন বাবা। এর তিন মাস পর ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠানিকতার আয়োজন করা হয় ১৭ ফেব্রুয়ারি। তবে কাজী বিয়ে পড়ানো শুরু করলেই বিপত্তি বাধে। মেয়ের মুখে কবুল শোনার জন্য ঘরের ভেতরে ঢুকলেই বাবাকে ছুরিকাঘাত করেন ওই তরুণী। এতে পণ্ড হয়ে যায় বিয়ের আয়োজন।

রংপুরের পীরগাছা উপজেলায় গত ১৭ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটেছে। ওই তরুণীর বাবা পুলিশ কর্মকর্তা। এ ঘটনার পরদিন ওই পুলিশ কর্মকর্তা তাঁর বড় মেয়ে (২০) ও ১৫ বছরের ছোট মেয়েকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তারের পর বড় মেয়ে বর্তমানে কারাগারে ও তাঁর ছোট বোন যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে আছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ