জ্বালানি আমদানিতে খরচ ভারসাম্য হারাবে: ড. দেবপ্রিয় - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জ্বালানি আমদানিতে খরচ ভারসাম্য হারাবে: ড. দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আগামীতে জ্বালানি তেল, এলপিজি ও এলএনজি গ্যাস আমদানিতে বাড়তি খরচ হবে বলে উল্লেখ করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সিপিডির কার্যালয়ে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আগামীতে তেল–গ্যাস আমদানিতে বাড়তি খরচ হবে, সেক্ষেত্রে লেনদেনের হিসাবে ভারসাম্য হারাবে। ঘাটতি বাড়বে।’

তিনি বলেন, ‘ভূ-রাজনৈতিক সীমাবদ্ধতা আছে সরকারের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে চীন ও রাশিয়া থেকে আমদানিতে প্রতিবন্ধকতা আছে কি না তা ভাবতে হচ্ছে।’

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘জ্বালানি খাতের মাধ্যমে আর্থিক ও ভূ-রাজনৈতিক ব্যবস্থাপনার বিষয়টি আরও উন্মোচিত হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ