জ্বালানি তেলের দাম কমালো সরকার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জ্বালানি তেলের দাম কমালো সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩১, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩১, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ

 

অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ডিজেলের দাম লিটারে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.৫০ টাকা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ টাকা, এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দাম আজ রাতে ১২টা থেকে কার্যকর হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান শনিবার বেলা ১১টার দিকে খুলনার খালিশপুরে নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের সময় এই তথ্য জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ