ঝালকাঠিতে কেন্দ্র ঘোষিত পদযাত্রায় বাধা পুলিশ-বিএনপির সংঘর্ষে আহত ৫৫ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠিতে কেন্দ্র ঘোষিত পদযাত্রায় বাধা পুলিশ-বিএনপির সংঘর্ষে আহত ৫৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ

 

ঝালকাঠিতে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রায় বাধা দিলে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটলকে নিক্ষেপ করেন তারা। এতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) ফিরোজ আহম্মেদসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। একই সাথে পুলিশের লাটিচার্জে ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার দাবি করেছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কর্যালয়ের সামন থেকে পদযাত্রা বের করলে পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটে। আহতদের ঝালকাঠি সদর হাসপালালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পদযাত্রাপূর্ব সমাবেশে দলের নেতার বলেন, দেশের এমন পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী। এ থেকে উত্তরণে বিএনপির বিকল্প নেই। দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে কঠোর আন্দোলন করে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ ভালো নেই। অর্থনীতিবিদরা বলছেন আগামীতে দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দেবে।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ