ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা ও আ.লীগের হামলার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা ও আ.লীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ

 

ঝালকাঠিতে বিএনপির ইউনিয়ন পর্যায়ে গণপদযাত্রায় পুলিশের বাধা ও বিএনপির নেতাকর্মীদের উপরে স্থানীয় আওয়ামী লীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদসংলগ্ন বাজার থেকে গণপদযাত্রা বের করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের দিকে যাওয়ার পথে পুলিশ এসে বাধা দেয়। এ সময় পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয় বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

এদিকে সদর উপজেলার নথুল্লাবাদ, কেওড়া ও ধানসিঁড়ি ইউনিয়নে একই কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। এতে নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান কবির, যুগ্ম সম্পাদক শেখ লাভলু ও কৃষক দলের নেতা লুৎফর রহমান মোল্লাসহ ৯ জন কেওড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাহাতাব হোসেন আহত হন।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব মো. শাহাদাৎ হোসেন জানান, জেলার ৩২টি ইউনিয়নেই বিএনপির গণপদযাত্রা কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ হামলা করেছে। এতে ২০ নেতাকর্মী আহত হলেও এদের মধ্যে গুরুতর ১০জন নেতাকর্মী রয়েছে ।

এ বিষয়ে সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দেয়ার কথা অস্বীকার করে বলেন, বিভিন্ন স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি থাকার কারণে পুলিশ মাঠে ছিল। তবে পুলিশ কোথাও বিএনপির কর্মসূচিতে বাধা দেয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ