ঝিকরগাছায় নিখোঁজ মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ৮, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ৮, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় বেড়াতে গিয়ে নিখোঁজ সোহানা আক্তার (১১) নামে পঞ্চম শ্রেণীর এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৮ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নাভারন ইউনিয়নের মানিকালী গ্রামের একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহানা আক্তার উপজেলার বায়সা-চাঁদপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল জলিলের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোহানা আক্তার ঈদুল দিন বিকালে হাড়িয়া-পানিসারা ফুল মোড়ে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। এরপর রাতেও বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেন স্বজনরা। রবিবার সকালে মানিকালী গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহানা আক্তারের মরদেহ উদ্ধার করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টা নিয়ে তদন্ত চলছে।
জনতার আওয়াজ/আ আ