ঝিনাইদহের মহেশপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গেল রাতে উপজেলার ভগতিতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে ওই গ্রামের হঠাৎ পাড়ায় অভিযান চালায় পুলিশ। সেসময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় ওই গ্রামের মোশাররফ হোসেনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬ কেজি গাঁজা। এ ঘটনায় মহেশপুর থানায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ