ঝিনাইদহের শৈলকুপায় একজনকে কুপিয়ে হত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় একজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩১, ২০২২ ১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩১, ২০২২ ১:৩২ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে প্রতিপক্ষের হামলায় জানিক হোসেন (৪৮) নামে একজন খুন হয়েছেন। তিনি ওই গ্রামের ইবাদত হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায় শনিবার রাতে প্রতিপক্ষরা উপর্যুপরি কুপিয়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। মুমূর্ষ অবস্থায় প্রথম তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটা ৩০ মিনিটের দিকে মারা যায়। নিহত জানিক জুলফিকার কাইসার টিপুর সমর্থক ও একটি হত্যা মামলার আসামি। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও দলাদলি ঘটনার জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে। তথ্য নিয়ে জানা গেছে নিহত জানিক হোসেন কিছুদিন আগে হত্যা মামলায় জামিন পেয়ে বাড়ি আসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ