ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১২, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৬, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৬, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার দীঘিরপাড় গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ ইজাহার মোল্লা (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইজাহার মোল্লা মাগুরার শালিখা উপজেলার খিলগাতি গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম-উল আহসান জানান, অস্ত্র কেনাবেচার খবর পেয়ে সদর উপজেলার দীঘিরপাড় গ্রামে অভিযান চালায় ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মাদ জুয়েল ইসলাম। সেসময় অন্যার্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় ইজারত আলীকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিকেলে আসামীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ