ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২২, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২২, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ

 

“আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ঝিনাইদহের সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঝিনাইদহ সার্কেল এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যা লি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। র্যা লির শুরুতে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের শুভ সূচনা করেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মনিরা বেগম। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক। এছাড়া উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার জনাব মো: ইয়ারুল ইসলাম; অতিরিক্ত জেলা প্রশাসকগণ; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; পুলিশ বিভাগ, ঝিনাইদহের প্রতিনিধি; সড়ক ও মহাসড়ক বিভাগ, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী; বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক; জনাব তৈয়ব আলী জোয়ার্দার, সহসভাপতি, জেলা আওয়ামী লীগ, ঝিনাইদহ ; ট্রাফিক ইন্সপেক্টর; বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, বাস মিনিবাস মালিক সমিতি সহ অন্যান্য সমিতির প্রতিনিধিবৃন্দ; এনজিও প্রতিনিধি; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সড়ক সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ