ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু নতুন আক্রান্ত ২৫ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু নতুন আক্রান্ত ২৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে দিন দিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। মারা গেছে ১ জন। সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় সর্বমোট ২৫ জন নতুন করে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। এ নিয়ে এ বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যায় ৫’শ ৯ জন। সুস্থ হয়েছেন ৪৫৫ জন। এদিকে বুধবার সকালে শৈলকুপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানিক শেখ (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত মানিক শেখ শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের দবির শেখের ছেলে। সে ২ দিন যাবত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ