ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৯ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৯

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ

 

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
বৃষ্টির পানিতে ভেসে যাওয়া পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রবল বৃষ্টিতে কোদালিয়া গ্রামের শোয়েব আলীর পুকুর ভেসে যায়। ভেসে যাওয়ার মাছ শিকার করেন স্থানীয় টুকু মুন্সি গ্রুপের লোকজন। এ নিয়ে পুকুর মালিক শোয়েব ও তার লোকজনের সঙ্গে টুকু মুন্সির সমর্থকদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে ওই ঘটনার জের ধরে মঙ্গলবার স্থানীয় বিএনপির নেতার জানাযার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন পুকুরের মালিক শোয়েব। টুকু মুন্সি গ্রুপের লোকজন তার ওপরে হামলা চালায়। ওই ঘটনার জেরে বুধবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের নারী ও পুরুষ সহ অন্তত ১৯ জন আহত হন। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্ইু দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নতুন প্রজন্মের গেমারদের জন্য আসছে ইনফিনিক্স জিটি সিরিজের ৫জি ফোন

বাংলাদেশে ই-স্পোর্টস এখন আর শুধু বিনোদন বা শখের বিষয় নয়, বরং তরুণদের জন্য মূলধারার এক ক্যারিয়ারে পরিণত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ব্র্যান্ডগুলোও এগিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাজারে আনছে তাদের নতুন জিটি সিরিজের অফিসিয়াল ৫জি স্মার্টফোন, যা বিশেষভাবে গেমারদের জন্য তৈরি।

ক্যাম্পাস থেকে শুরু করে অনলাইন কমিউনিটি—সবখানেই প্রতিযোগিতামূলক গেমিং তরুণদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে। জাতীয় টুর্নামেন্ট এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্যাম্পাস লিগে ইতিমধ্যেই হাজারো খেলোয়াড় অংশ নিচ্ছেন। অন্যদিকে দর্শকেরাও পিছিয়ে নেই—লাইভস্ট্রিম ও সরাসরি ইভেন্টে প্রিয় দলের খেলায় উৎসাহ যোগ করতে ভিড় করছেন তারা।

গেমিংয়ে এই উচ্ছ্বাস বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে উন্নত প্রযুক্তির চাহিদা। এমন ডিভাইসের প্রয়োজন দেখা দিয়েছে, যা দ্রুতগতি, দীর্ঘসময় স্থিতিশীল পারফরম্যান্স এবং প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য প্রয়োজনীয় নিখুঁত অভিজ্ঞতা দিতে পারে।

এই চাহিদার কথা মাথায় রেখে ইনফিনিক্স নিয়ে আসছে জিটি সিরিজের নতুন স্মার্টফোন। মোবাইল গেমিং সবসময়ই সহজলভ্য হলেও, ব্র্যান্ডটির দাবি—নতুন এই ফোন সাশ্রয়ী দামে প্রো-লেভেলের পারফরম্যান্স দেবে।

আসন্ন ফোনের সবচেয়ে আলোচিত ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল ক্যাপাসিটিভ গেমিং ট্রিগারস, যা এই বাজেটে প্রথমবারের মতো আসছে। কনসোল-স্টাইলের এই কন্ট্রোলস খেলোয়াড়দের দ্রুত গিয়ার বদলানো, কম্বো চালানো এবং মুহূর্তেই প্রতিক্রিয়া দেওয়ার সুবিধা দেবে। সঙ্গে রয়েছে মিডিয়াটেক ডিমেন্সিটি ৭৪০০ ৫জি প্রসেসর, যা দীর্ঘক্ষণ খেলার সময়ও ফ্রেম ড্রপ কমিয়ে মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।

ডিভাইসটিতে যুক্ত হয়েছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা হাই রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ব্রাইটনেসে আউটডোর গেমিংয়ে পরিষ্কার ও প্রাণবন্ত ভিজ্যুয়াল প্রদান করবে। ফলে এটি টুর্নামেন্ট-রেডি ডিভাইস হিসেবে বিবেচিত।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে ই-স্পোর্টসের উত্থান শুধু তরুণদের বিনোদন দিচ্ছে না, প্রযুক্তি ট্রেন্ডকেও প্রভাবিত করছে। এখন অনেক ব্র্যান্ড গেমারদের জন্য বিশেষ ফিচারের ওপর জোর দিচ্ছে, যা প্রমাণ করে মোবাইল ই-স্পোর্টস আর সাময়িক ট্রেন্ড নয়, বরং এক দীর্ঘমেয়াদি পরিবর্তন। ইনফিনিক্স জিটি সিরিজের হাই-পারফরম্যান্স গেমিং অভিজ্ঞতা সেই পরিবর্তনেরই প্রতিফলন—যা এখন মিড-রেঞ্জ বাজেটেই পাওয়া যাবে।

ই-স্পোর্টসের এই উত্থানের সঙ্গে বাংলাদেশি তরুণ গেমাররা পাচ্ছে প্রতিযোগিতামূলক সংযোগ এবং সম্ভাবনাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার সুযোগ। সেই যাত্রার অংশ হতে চলেছে আসন্ন ইনফিনিক্স জিটি সিরিজের স্মার্টফোন, যা কনসোলের মতো নিয়ন্ত্রণ, মসৃণ পারফরম্যান্স এবং ভরসাযোগ্য ডিজাইন দিয়ে দেশের গেমিং কমিউনিটিকে শক্তিশালী করবে।

ই-স্পোর্টস এখন জাতীয়ভাবে খেলা হিসেবে বিবেচিত, আর তার সূত্র ধরে মোবাইল গেমিং হয়ে উঠছে এক জীবনধারা। তাই ইনফিনিক্সের নতুন উদ্যোগ কেবল স্পেসিফিকেশন নয়, বরং বাংলাদেশের উদীয়মান প্রতিভার প্রতি এক বিশ্বাস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ