ঝিনাইদহে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের অভিযোগ উঠেছে। সোমবার(২৯ জানুয়ারি) বিকেলে সদর পৌরসভার কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নিলা একই গ্রামের শরিফুল ইসলাম শরিফের মেয়ে এবং সম্প্রতি তিনি সরকারি কেসি কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামীকে প্রতিবেশীরা আটক করে গাছের সাথে বেঁধে রাখে।পরে পুলিশ আসলে স্থানীয়রা পুলিশের কাছে তাকে সোপর্দ করে।জানা গেছে, বিকাল ৪টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রানা হোসেন স্ত্রী নিলা খাতুনকে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। টের পেয়ে পরিবার ও প্রতিবেশীরা মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তির কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন উদ্দিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ