ঝিনাইদহে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার কাশিপুর নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ( ২৩ নভেম্বর) সকালে ঝিনাইদহ মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে। পেশায় ট্রাক ড্রাইভার আল আমিন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামুনদাহ গ্রামের আজিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় মাগুরার কেচুয়াডুবি গ্রামের আসাদ মোল্লা নামে এক ব্যক্তি আহত হন। ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ^াস খবর নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাককে মুখোমুখি সাজরে আঘাত করলে ট্রাক ড্রাইভার আল আমিন ও হেলপার আসাদ মোল্লা আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে আল আমিনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। দুর্ঘটনার পর ঝিনাইদহ-মাগুরা সড়কে সাময়িকের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝিনাইদহ হাইওয়ে পুলিশ এক ঘন্টা চেষ্টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সমর্থ হয়। দুর্ঘটনা কবলিত দুইটি ট্রাক হাইওয়ে পুলিশ আটক করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ