ঝিনাইদহে নৌকা প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে নৌকা প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির সমর্থনে মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল থেকে শত শত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে উপস্থিত হতে থাকেন। সেখান থেকে জেলার সীমান্তবর্তী এলাকা হাটগোপালপুরে বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি। বক্তব্য রাখেন, পদ্মাকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ কুমার বিশ^াস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মাসুম, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহিম খলিল রাজা ও এমপির পিএস রোকনুজ্জামান রিপন। হাটগোপালপুরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ