ঝিনাইদহে পুলিশ অফিসারের গাড়িতে মিলল ১২০১ বোতল ফেনসিডিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে পুলিশ অফিসারের গাড়িতে মিলল ১২০১ বোতল ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে এক পুলিশ অফিসারের গাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে ঝিনাইদহ র্যা ব-৬। উদ্ধারের সময় পুলিশ অফিসারসহ তিনজনকে আটক করেছে র্যা ব। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে মো. সাহের ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ফারুক হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র্যা ব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, কালীগঞ্জ থেকে পুলিশের উপপরিদর্শক সাজ্জাদ নিজের ব্যবহৃত প্রাইভেট কারে করে ফেনসিডিল নিয়ে মাগুরা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি আভিযানিক দল হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। চেকপোস্ট থেকে ওই প্রাইভেট কারটি আটকে তল্লাশি চালিয়ে এক হাজার ২০১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটকদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যা বের এই কর্মকর্তা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ