ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু আহত ৪ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু আহত ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৮, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৮, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি প্রতিনিধি
‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস ও সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস খড়িবাড়িয়া মাঠে জমিতে পেঁয়াজ তুলার কাজ করছিলেন। হঠাৎ দুপুরে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা অপু বিশ্বাস ও সমীর বিশ্বাসের মৃত্যু নিশ্চিত করেন। খড়িবাড়িয়া গ্রামের বিষ্ণু কুমার জানান, বজ্রপাতে তারা আহত হওয়ার পর চিকিৎসার জন্য শৈলকূপা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করে এবং বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি শাকিল আহমেদ জানান, বজ্রপাতে খড়িবাড়িয়া গ্রামের দুই কৃষকের মৃত্যুর ঘটনা ঘটনা ঘটেছে বলে শুনেছি। হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডাঃ এহতেশাম শহীদ জানান বজ্রপাতে হতাহতদের শরীর ঝলসে গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ