ঝিনাইদহে বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২ ১২:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২ ১২:১৬ পূর্বাহ্ণ

 

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) বাদ জুমা ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে ঝিনাইদহ জেলা বিএনপি। জানাজার নামাজে ঝিনাইদহ জেলা বিএনপির সাধার সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মালেক, মুন্সি কামাল আজাদ পাননু, আনোয়ারুল ইসলাম বাদশা, আলমগীর হোসেন, সাজেদুর রহমান পাপপু ও শাহজাহান আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংঠনের নেতাকর্মীরা অংশ নেন। জানাজার নামাজ শেষে জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ হামলা ও গুলিবর্ষণ করে। এ ঘটনা শাওন নামে এক যুবদল কর্মী মারা যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ