ঝিনাইদহে যাকাত ফান্ডের টাকা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে যাকাত ফান্ডের টাকা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৭, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৭, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ

 

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলার উদ্যোগে জেলার দুস্থদের স্বাবলম্বী মাঝে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন এক’শ বত্রিশ জনের মাঝে ৮ লাখ ৫০ হাজার ৬০০ টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনিরা বেগম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ এন এম শাহ জালাল ও ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসা, সেলাই মেশিন, ছাত্রবৃত্তি, চিকিৎসা, গৃহ মেরামত, হাঁস মুরগি পালন ও ছাগল-গরু পালনের মাধ্যমে স্ববলম্বি হওয়ার জন্য যাকাতের এই অর্থ বিতরণ করা হয়। জানা গেছে, প্রতি উপজেলা থেকে দুই জন করে মোট ১২ জনকে জনপ্রতি ১৫ হাজার টাকা করে ১ লাখ ৮০ হাজার টাকাসহ সর্বমোট ১’শ ৩২ জনকে ৮ লাখ ৫০ হাজার ৬০০ টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকারি যাকাত ফান্ডের টাকা প্রকৃত যাকাত পাওয়ার হকদারদের মধ্যে বিতরণ করার কারণে যাকাত দাতাগণ আস্থার সাথে এই ফান্ডে যাকাত প্রদান করে থাকেন। যাকাতের টাকা দিয়ে এই জেলার অনেক দুস্থ ও অসহায় মানুষকে স্বাবলম্বী করা সম্ভব হচ্ছে। যাকাত গ্রহীতার উদ্দেশ্যে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, যাকাতের টাকা আপনারা সুবিধামতো ব্যবসায়ের বিনিয়োগ করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করবেন। ভবিষ্যতে এ ব্যবসা থেকে আপনারা যাতে স্ববলম্বি হতে পারেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ