ঝিনাইদহে সাবেক চেয়ারম্যানের সমর্থকরা কোপালো বর্তমান চেয়ারম্যানের লোক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে সাবেক চেয়ারম্যানের সমর্থকরা কোপালো বর্তমান চেয়ারম্যানের লোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ

 

ঝিনাইদহ সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মুকুল হোসেন জোয়ারদার নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত মুকুল সদর উপজেলার তেঘরী গ্রামের রহিম জোয়ার্দারের ছেলে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসেনের সাথে সাবেক চেয়ারম্যান কবির হোসেন জোয়ারদার কেবি’র দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে মুকুল জোয়ার্দারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায় সন্ত্রাসীরা। পাথচারিরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়ে দেন। আহত মুকুল হোসেন জোয়ারদার অভিযোগ করেন, হামলায় নাজমুল, সুজন ও নান্নুসহ অজ্ঞাত ব্যক্তিরা অংশ নেয়। বিসয়টি নিয়ে সুরাট ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে আমার উপর হামলার চেষ্টা করে আসছিল প্রতিপক্ষ কবির হোসেনের সমর্থক নাজমুল, সুজন ও নান্নুরা। আমাকে না পেয়ে আমার সমর্থককে কুপিয়ে জখম করেছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আমি শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ