ঝিনাইদহ পৌরসভায় দুদকের অভিযান ক্যাশ,চেক বই ও নোটসীটের ফাইল জব্দ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহ পৌরসভায় দুদকের অভিযান ক্যাশ,চেক বই ও নোটসীটের ফাইল জব্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত ঝিনাইদহ জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল সোমবার ঝিনাইদহ পৌরসভায় অভিযান চালিয়েছেন। দুদকের সহকারী পরিচালক বজলুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনধি দল সোমবাল দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভায় আসেন। তারা একাউন্টস সেকশন থেকে ক্যাশ বই, চেক বই ও নোটসীটের ফাইল সিজার লিষ্ট করে নিয়ে যান। দুদুকের প্রতিনিধি দল পৌরসভায় আসার খবরে অনেকেই আতংকিত হয়ে পড়েন। বিশেষ করে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা নিজ চেয়ার ছেড়ে আড়ে আবডালে অবস্থান গ্রহন করেন। সাবেক মেয়র ও সচিবসহ চার জনের বিরুদ্ধে মামলা হওয়ায় অধিকতর তদন্তের স্বার্থে দুদক প্রতিনিধি দল এ সব ফাইল তলব করেন। খবর নিশ্চত করে ঝিনাইদহ পৌরসভার একাউন্টস অফিসার আব্দুল মজিদ জানান, দুদক প্রতিনিধি দল ক্যাশ বই, চেক বই, নোটসীটের ফাইল সিজার লিষ্ট করে নিয়ে গেছেন। তারা পৌরসভায় ৩ ঘন্টা ছিলেন। যাওয়ার সময় আমাদের একটি সিজার লিষ্টের কপি দিয়ে গেছেন। বিষয়টি নিয়ে নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন জানান, তদন্তের স্বার্থে তারা কিছু চেক বই নিয়ে গেছেন। আমার নামেও একটি চেক ছিল। কিন্তু তাতে আমার কোন সাক্ষর নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ