টপলেস যুবতীদের সঙ্গে গাইলেন, নাচলেন ম্যাডোনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ

সেলিব্রেশন ট্যুরে লন্ডনের ওটু মঞ্চ মাতালেন ৬৫ বছর বয়সী পপ আইকন, ম্যাটেরিয়াল গার্লখ্যাত সঙ্গীতশিল্পী ম্যাডোনা। তিনি গাইলেন, নাচলেন, নাচালেন। তার সঙ্গে মঞ্চে নাচলেন টপলেস যুবতীরাও। তাদের সম্মিলিত পারফর্মে বোঝার উপায় ছিল না যে, ম্যাডোনা এখন ৬৫ বছর বয়সী একজন নারী। এই বয়সেও তার মধ্যে ফুটে উঠেছে যৌবনের আলো। ঠিক আগের মতো করেই দর্শকদের, বিশেষ করে পুরুষদের মনোযোগ আকর্ষণ করলেন। এখানেই ম্যাডোনার সার্থকতা। কখনো কখনো তার পারফর্মে ছিল রগরগে দৃশ্য। কখনো পরিশীলিত পোশাকে। এর মধ্য দিয়েই তিনি বয়সের সীমারেখাকে অতিক্রম করে যৌনতার আবেদন প্রকাশ করেছেন।
তাই চারপাশ থেকে বার বার হাততালি, হর্ষধ্বনি দেয়া হয়েছে।
অন্তর্বাস পরা ম্যাডোনা মঞ্চে শারীরিক সৌষ্ঠব প্রদর্শন করেছেন। তার গান পরিবেশনের সময় বেশ কয়েকজন টপলেস যুবতী নাচ করেন। টপলেস মানে শরীরের উপরের অংশে তাদের কোনোই পোশাক নেই। তার মাঝে ম্যাডোনা যেন জ্বলে উঠলেন। তার পরনে ছিল তখন জালের মতো টাইটস। পায়ে হাঁটু পর্যন্ত কালো বুট। মঞ্চে নাচ করা টপলেস ওইসব যুবতীদের আলিঙ্গন করেছেন তিনি। তার মেকআপ ছিল জ্বলজ্বলে। শরীরে ছিল অমিত শক্তি। এ বছর ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়ার পর এটাই তার প্রথম পারফর্মেন্স।
লন্ডনে ভক্তদের তিনি বললেন, বছরটা আমার জন্য ক্রেজি। ভেবেছিলাম এই ট্যুর করতে পারবো না। আমার জীবনের ৫টি দিন কিভাবে কেটেছে জানি না। কিন্তু উপরওয়ালা আমাকে রক্ষা করেছেন। পাশে ছিল আমার সন্তানরা। প্রতিটি বার তারাই আমাকে রক্ষা করেছে। কিভাবে বেঁচে আছি যদি সেই গোপনীয়তা জানতে চান, আমার মনে হয় তার উত্তর হলো- সন্তানদের জন্য আমি বেঁচে আছি।
উল্লেখ্য, মেয়ে লর্ডিসের জন্মদিনে এই পারফর্ম করছিলেন ম্যাডোনা। এদিন তিনি ২৭ বছর বয়সী লর্ডিসের জন্য ভক্তদেরকে একটি বিশেষ গান গেয়ে উপহার দেয়ার আহ্বান জানান। তার আহ্বানে ভক্তরা সবাই গেয়ে ওঠেন ‘লিটল স্টার’। ম্যাডোনা বলেন, অনেক বছর চলে গেছে। পরিবর্তন হয়নি কিছু। মেয়েকে উদ্দেশ্য করে বলেন, আমাকে তোমার মা হিসেবে বেছে নেয়ার জন্য ধন্যবাদ। তুমি আমাকে বাঁচিয়েছ। শুভ জন্মদিন, লিটল স্টার!
জনতার আওয়াজ/আ আ