টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় জাহিদ মালেক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় জাহিদ মালেক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৭, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৭, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া) আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মার্কিন যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনে প্রকাশিত ‘স্বাস্থ্যক্ষেত্রে অবদান রাখা ১০০ প্রভাবশালী’ তালিকায় স্থান পেয়েছেন।

গত বৃহস্পতিবার (২ মে) যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনে তালিকাটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোচ্চার সমর্থক জাহিদ মালেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে পাঁচ বছর বিতর্কমুক্ত ছিলেন না। তিনি দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন এবং তার প্রারম্ভিক মহামারি প্রতিক্রিয়ার জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হন। তবে এরপর তিনি একটি কার্যকর টিকাদান কর্মসূচি সম্পাদন করেন, যার ফলে ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশীয় দেশটিতে মাথাপিছু মৃত্যুর সংখ্যা প্রতিবেশী ভারতের তুলনায় অর্ধেকেরও কম ছিল। জানুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেওয়া সত্ত্বেও মালেক তার সাড়ে ১৭ কোটি দেশবাসীর উন্নতির জন্য প্রশংসিত হচ্ছেন।’

এতে আরও বলা হয়, ‘কালাজ্বর (ভিসারাল লেশম্যানিয়াসিস) নির্মূল করার জন্য বাংলাদেশ ২০২৩ সালে ইতিহাস তৈরি করেছিল। এটি মাছি দ্বারা সংক্রামিত রোগ, যা চিকিৎসা না করা হলে ৯৫ শতাংশ ক্ষেত্রে মৃত্যু হয়। এছাড়া গত বছর বাংলাদেশ লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, মশা দ্বারা সংক্রামিত একটি দুর্বল পরজীবী রোগ নির্মূল করতে সফল হয়েছে। এই জোড়া সাফল্যের মাধ্যমে ইতিহাসের প্রথম জাতি হিসেবে বাংলাদেশ এক বছরে দুটি অসংক্রামক রোগ নির্মূল করেছে।’

শিশুমৃত্যুর হার রোধে জাহিদ মালেকের প্রসংশা করে বলা হয়, ‘শিশুমৃত্যুর হার ব্যাপকভাবে কমানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দ্বারা জাহিদ মালেক বাংলাদেশে হলুদের মধ্যে সিসার উপাদান কমানোর প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন। কারণ, এর ফলে শিশুদের জ্ঞানীয় বিকাশ ব্যাহত হয় এবং প্রতি বছর হাজার হাজার মৃত্যু হয়। তিনি এখন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ