টাকা অপচয় করে মেগা প্রকল্প করতে চায় না সরকার: সেতুমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাকা অপচয় করে মেগা প্রকল্প করতে চায় না সরকার: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
টাকা অপচয় করে মেগা প্রকল্প করতে চায় না সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থ অপচয় করতে চায় না বর্তমান সরকার।

মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জোর দিয়ে বলেন, কোনো প্রকল্পের লাভ কেবল কাগজে-কলমে বা তাত্ত্বিকভাবে দেখালেই হবে না। এর সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে যে বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি। কাজের মাধ্যমে এই নেতিবাচক ধারণা পরিবর্তন করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ