টাকা থাকলে আমি শাকিব খানকে টার্গেট করতাম: লায়লা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাকা থাকলে আমি শাকিব খানকে টার্গেট করতাম: লায়লা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
বিনোদন জগতের জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটকের পরিচিত মুখ প্রিন্স মামুন ও লায়লা আখতারের মধ্যে সম্পর্ক নিয়ে আবারও শুরু হয়েছে বিতর্ক। কয়েকদিন আগে একটি মামলায় কারাভোগের পর জামিনে মুক্তি পান মামুন। সেই সময় দুজনেই নিজেদের ভুল বোঝাবুঝি ভুলে একসাথে থাকার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দুই মাস না যেতেই ফের দ্বন্দ্বে জড়িয়েছেন এই টিকটক জুটি।

গত রোববার, ১১ মে, লায়লা আখতারের বাসায় প্রবেশ করে ফেসবুক লাইভে আসেন মামুন। ভিডিওতে তাকে লায়লার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে দেখা যায়। ঘটনার পর মধ্যরাতে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন লায়লা, যেখানে তিনি অভিযোগ করেন মামুন তার আগের ফেসবুক আইডিটি বন্ধ করে দিয়েছেন।

লায়লা আরও দাবি করেন, মামুন তাকে শারীরিকভাবে আঘাত করেছেন এবং এতে তিনি গর্ভপাতের শিকার হন। এছাড়া ২০২৩ সালে মামুন তাকে হত্যার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ তোলেন তিনি। সেই ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার করতে মামুন তাকে চাপ দিচ্ছেন বলেও উল্লেখ করেন লায়লা।

লায়লার অভিযোগের পর মুখ খোলেন মামুন। তিনি দাবি করেন, ‘লায়লার সব অভিযোগ মিথ্যা। এতোদিন সন্তান নষ্ট করার কথা কাউকে বলেনি। এখন ভুয়া কাগজ বানিয়ে একজন মেয়ে হিসেবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।’

লায়লা বার বার হয়রানি করছে উল্লেখ করে মামুন পাল্টা অভিযোগ করে বলেন, ‘লায়লা আমাকে ব্যবহার করতো। আমাকে তার কথা মত চলতে আইনি রাস্তা ছাড়াও যা যা করা দরকার সব করতো। আমি আসলে সত্যি খুব অসহায় হয়ে পড়েছি।’

এর আগে গত ১১ মে টিকটকার লায়লা করা ফেসবুক পোস্টে তিনি বলেন, মামুনকে নিয়ে আর একটি কথাও বলবেন না। এমনকি মামুনকে নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেবেন না। তবে গতকাল গণমাধ্যমের মুখমুখি হয়েছেন তিনি।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম কথা হলো আমার টাকা থাকলে আমি শাকিব খানকে টার্গেট করতাম। টিকটকার প্রিন্স মামুনকে কেন টার্গেট করব? এই টিকটকারের সঙ্গে সম্পর্ক হওয়ার পর আমার বদনাম, সম্মানহানি ছাড়া আর কিছুই হয়নি। এই ধরণের ছেলেরা আমাদের মত মহিলাদের দেখে দেখে টার্গেট করে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ