টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ

 

টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে কহিনূর মিয়া (৪৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের উত্তর ধলাপাড়া গ্রামের সামী চৌধুরীর সঙ্গে প্রতিবেশী কহিনূর মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরাধ চলে আসছিল। বুধবার সন্ধার দিকে একই গ্রামের বায়জিদ, তারা মিয়া ও ইসমাইল কহিনূরকে ডেকে বায়জিদের বাড়িতে নিয়ে আসে।

এরপর বায়জিদের বাড়িতে কহিনূর আসলে সামি চৌধুরীসহ তাদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তজিত হয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধলাপাড়া বাজার সহকারী ডাক্তার হাফিজ উদ্দিনের নিকট নিয়ে যায়। কহিনূরের বুকে চাপ অনুভব করায় তাকে ইসিজি করার পরামর্শ দেন এবং পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইউপি সদস্য সোহরাব হাসান জানান, অটারিক্সা যোগে তাকে অসুস্থ অবস্থায় স্থানীয়রা ধলাপাড়া বাজারে নিয়ে যেতে দেখি। পরে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুই পক্ষের মধ্য ঝগড়া বিবাদের কথা শুনছি। তবে ঘটনাটি হত্যা কি না তা সঠিক বলতে পারবো না।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি ঘটনায় কহিনূর নামে এক ব্যক্তি মারা গেছেন। এখন পর্যন্ত কোন লিখিত অভিযাগ পাইনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ