টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ২২ মিনিটে জেলা স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় ১৫ জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।
এরপর জেলার পৌর উদ্যানে কৃষিমেলা উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
এছাড়া দুপুর পর মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করারও কথা রয়েছে তার।
পহেলা বৈশাখে ঐতিহাসিক এ কর্মসূচি ঘিরে টাঙ্গাইল শহরে উৎসব বিরাজ করছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন সমাবেশ স্থলে।
প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের এক হাজার ৪৫৩ জন কৃষককে কার্ড দেওয়া হচ্ছে।
এর আগে সকালে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন তিনি।
জনতার আওয়াজ/আ আ