টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত দুই শিক্ষার্থী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৭:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৭:৪৪ পূর্বাহ্ণ

 

জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ট্রাক চাপায় নিহত এবং একজন আহত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)।

এছাড়া মোটরসাইকেলে থাকা সিয়াম (১৮) নামে আরও এক স্কুলছাত্র গুরুত্বর আহত হয়েছেন।

এ ঘাটাইল থানার (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ‘সাবিক হাসানসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বেড়াতে যায়। বেড়ানো শেষ করে ঘাটাইলে আসার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে পৌছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে সাবিক হাসান ও সুমন মিয়া মারা যান।’

সিয়ামকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতরা সবাই ঘাটাইল সরকারি গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুই স্কুলছাত্রের অকাল মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বহু লোকজন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভিড় জমায়। নিহত দুই স্কুলছাত্র পিতা-মাতার একমাত্র সন্তান বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ