টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

১০ দফা দাবী বাস্তবায়ন ও বিদ্যুৎতের মূল্য কমানোর দাবীতে টাঙ্গাইলে সদর উপজেলা বিএনপি এবং শহর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড়ে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে দলটির নেতা কর্মীরা। এর আগে বিভিন্ন ইউনিয়ন ও শহর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘১৪ সালের নির্বাচন যেমন জনগণ প্রত্যাখান করেছে তেমনি ১৮ সালের মিট নাইট নির্বাচন ও প্রত্যাখান করেছে। তাই বলতে চাই আমরা এই টাঙ্গাইল থেকেই শেখ হাসিনার পতন আন্দোলন শুরু করবো ইনশাআল্লাহ। এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবেনা সেই ঘোষণা হয়ে গেছে। সামনে আসবে বিএনপির দিন। এই সরকার যত অন্যায় অত্যাচার, জেল-জুলুম করবে তত তাড়াতাড়ী তাদের সময় শেষ হয়ে যাবে।’
জনতার আওয়াজ/আ আ