টাঙ্গাইলে বিএনপির ৩১ দফা নিয়ে মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাইলে বিএনপির ৩১ দফা নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৩১, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৩১, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে আলোচনা হয়েছে।

আজ ৩১ আগস্ট (রোববার) দুপুরে ৩টি ওয়ার্ডের মহিলাদলের আয়োজনে এ নির্বাচনী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় শহর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক ও নিপীড়িত নারী শিশু টাঙ্গাইল জেলার সমন্বয়কারী এডভোকেট মমতাজ করিম, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন আকন্দ, জেলা ছাত্রদলের সদস্য মিয়া মোহাম্মদ আজাদ।

আরো উপস্থিত ছিলেন মহিলাদল নেত্রী শাহনাজ পারভীন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, এলি আক্তার, কোহিনুর বেগম, আশা আক্তার প্রমুখ।

বৈঠক শেষে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে টুকুর জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন নেত্রীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ