টাঙ্গাইল-৬ আসনে মনোনয়ন পরিবর্তনের বিক্ষোভ মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাইল-৬ আসনে মনোনয়ন পরিবর্তনের বিক্ষোভ মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি: সংগৃহীত
টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে জাতীয়তাবাদী প্রজন্ম দলের নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকারকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে দেলদুয়ার উপজেলার এলাসিন বাজারে মানববন্ধন শেষে বিক্ষোভ চলাকালে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাভলুর সমর্থকরা এ হামলা করে।

জানা গেছে, শনিবার সকালে টাঙ্গাইল-৬ আসনে জুয়েল সরকারকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে দেলদুয়ার উপজেলার এলাসিন বাজারে মানববন্ধনের আয়োজন করে সমর্থকরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। একই সময় বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাভলুরও লিফলেট বিতরণের মিছিল বের হয়। পরবর্তীতে লাভলুর সমর্থকরা জুয়েল সরকারের বিক্ষোভ মিছিলে হামলা করে। পরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ