টানা শুটিংয়ে বুবলী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টানা শুটিংয়ে বুবলী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ণ

টানা শুটিংয়ে বুবলী
 

হাল সময়ের চিত্রনায়িকাদের মধ্যে সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। কাজের সফলতা ও আলোচনায়ও অন্য সবার থেকে এগিয়ে তিনি। গত ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘জংলি’। এ ছবিটি বেশ দর্শকপ্রিয়তা পায়। পাশাপাশি বুবলীর অভিনয়ও প্রশংসিত হয়। এবার আসছে কোরবানির ঈদে জোড়া সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এ নায়িকা। ছবিগুলো হলো- ‘পিনিক’ ও ‘সর্দার বাড়ির খেলা’। এরমধ্যে প্রথমটিতে আদর আজাদ ও দ্বিতীয়টিতে রোশানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ দু’টি ছবি নিয়েই দারুণ আশাবাদী বুবলী। দু’টি ছবির ভিন্ন ভিন্ন লুকে এরইমধ্যে নজর কেড়েছেন বুবলী। এদিকে, ঈদে ছবি মুক্তির খবরের বাইরে এখন নতুন আরও একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি। গত প্রায় ১২ দিন ধরে তিনি শেরপুরের নালিতাবাড়ীতে ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং করছেন। প্রত্যন্ত এই অঞ্চলে শুটিং চলবে ঈদের আগের দিন পর্যন্ত। এরপর ঢাকার গাজীপুরে। বুবলী বলেন, অসাধারণ একটি গল্প নিয়ে এই ছবিটির গল্প। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় কথা, এমন লোকেশনে শুটিং করাও কঠিন। এরইমধ্যে বন্যহাতির আক্রমণের খবর পেয়েছেন সবাই। এর মধ্যদিয়েই খুব ভালো একটি কিছু দর্শক পাবেন বলে আমার বিশ্বাস। ঈদের দুই ছবি নিয়ে বুবলী বলেন, ‘পিনিক’ ও ‘সর্দার বাড়ির খেলা’- দু’টি ছবির গল্পই এর প্রাণ। আমার মনে হয় দর্শকদের মনে ধরবে ছবি দু’টি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ