টিআইবি-সুজন বিএনপির সুরে কথা বলছে : কামরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টিআইবি-সুজন বিএনপির সুরে কথা বলছে : কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২০, ২০২৪ ১১:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২০, ২০২৪ ১১:২৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, টিআইবি ও সুজন নামের সংগঠনগুলোর কর্মকর্তারা এখন বিএনপির সুরে বিভিন্ন বিধিনিষেধের কথাবার্তা বলছে। বিদেশিদের অনুদানের টাকা টিআইবি ও সুজনের কর্ণধাররা খায়, তারা পড়ে। তাদের টাকায় তাদের সান শওকত এবং তাদের টাকায় তারা চলে।

শনিবার (২০ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জের গদারবাগে সোনার বাংলা আবাসন প্রকল্প ও গ্রিন সিটি হাউজিং প্রকল্পের উদ্যোগে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম আরও বলেন, বিদেশিদের প্রতি আমাদের কোনো আস্থা নাই। সাধারণ মানুষরাই আমাদের প্রকৃত বন্ধু। এরাই আমাদের নির্বাচন করে। আমাদের পাশে থাকে। এরাই আমাদের আস্থার প্রতীক। তিনি বলেন, সাধারণ মানুষের প্রতি যাদের আস্থা নাই, তারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বিএনপি নামক দলটির জন্ম হয়েছিল হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে। এখনো তারা জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সমস্ত বিদেশি শক্তিগুলো এই নির্বাচনকে স্বীকার করে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করছে। আর সেখানে টিআইবি ও সুজনের কর্ণধাররা বিএনপির সাথে একত্রিত হয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু সাধারণ মানুষ তাদের কথাবার্তায় বিভ্রান্ত হচ্ছে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক নাজমুল জাহান রিপন, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান মোস্তান, সাধারণ সম্পাদক হাজি এহসান উদ্দিন, সিনিয়র সহসভাপতি ও সোনার বাংলা আবাসিক প্রকল্প ও গ্রিন সিটি হাউজিং প্রকল্পের চেয়ারম্যান হাজি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক অনিক হোসেন পিন্টু, প্রচার সম্পাদক জুবায়ের হোসেন মাসুম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ